Govt. Sponsored Dedicated ST Residential School · Estd. 2005 পশ্চিমবঙ্গ সরকার পোষিত তফসিলি উপজাতি আবাসিক বিদ্যালয় · প্রতিষ্ঠা ২০০৫
Pt. Raghunath Murmu Pt. Raghunath Murmu Abashik Vidyalaya পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয় Aushgram-II, Purba Bardhaman আউশগ্রাম-২, পূর্ব বর্ধমান

About Us আমাদের সম্পর্কে

About Us আমাদের সম্পর্কে

A residential school dedicated to empowering Scheduled Tribe (ST) students in Aushgram-II, Purba Bardhaman. পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকের তফসিলি উপজাতি (ST) ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য নিবেদিত এক আবাসিক প্রতিষ্ঠান।

Our History আমাদের ইতিহাস

Pandit Raghunath Murmu Abashik Vidyalaya, Aushgram-II পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়, আউশগ্রাম-২

2005 — The school was established as one of nine new Scheduled Tribe (ST) residential schools set up across West Bengal, named after Pandit Raghunath Murmu, on the joint initiative of the West Bengal School Education Department and the West Bengal Backward Classes Welfare Department, for the welfare of SC and ST students of the region. ২০০৫ — পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যজুড়ে প্রতিষ্ঠিত নয়টি নতুন তফসিলি উপজাতি (ST) আবাসিক বিদ্যালয়ের অন্যতম হিসেবে এই বিদ্যালয়টি পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে প্রতিষ্ঠিত হয়।

2007 — The West Bengal School Education Department granted formal recognition to the school. Although the school building itself was constructed on land belonging to the state government, no additional land was available at the time for building a student hostel. A respected local primary-school teacher, Sri Ramendra Murmu, generously donated his own personal land so that the hostel could be built for the students — a gesture that made residential education possible for the school's earliest students. In 2007, the very first batch of Madhyamik (Class X) students from the school appeared for their board examinations under a nearby affiliated school, as this school did not yet have independent examination affiliation of its own. ২০০৭ — পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে বিদ্যালয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। বিদ্যালয় ভবনটি সরকারি জমিতে তৈরি হলেও শুরুতে হস্টেলের জন্য অতিরিক্ত জমি ছিল না। এলাকার শ্রদ্ধেয় প্রাথমিক শিক্ষক শ্রী রামেন্দ্র মুর্মু মহোদয় বিনামূল্যে নিজের ব্যক্তিগত জমি দান করেন, যার ফলে প্রথম দিকের ছাত্রছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ সম্ভব হয়। ২০০৭ সালে বিদ্যালয়ের প্রথম মাধ্যমিক (১০ম শ্রেণি) ব্যাচের ছাত্রছাত্রীরা নিকটবর্তী একটি অনুমোদিত বিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেয়, কারণ তখন বিদ্যালয়ের নিজস্ব স্বতন্ত্র কেন্দ্র ছিল না।

2009 — The first regular teaching staff were appointed to the school through the West Bengal School Service Commission. ২০০৯ — পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে বিদ্যালয়ে প্রথম স্থায়ী শিক্ষক-শিক্ষিকা নিযুক্ত হন।

2023 — The school was upgraded from a Secondary (Madhyamik) school to a Higher Secondary (Uchcha Madhyamik) school. Today, the school offers education from Class V to Class XII, with residential (hostel) stay compulsory for all enrolled students. ২০২৩ — বিদ্যালয়টি মাধ্যমিক স্তরের থেকে উন্নীত হয়ে উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) বিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয় এবং ভর্তি হওয়া সমস্ত শিক্ষার্থীর জন্য হস্টেলে থাকা বাধ্যতামূলক।

2026 Directive — The school initially admitted students from both Scheduled Caste and Scheduled Tribe communities. As per a 2026 directive from the West Bengal Backward Classes Welfare Department, the school now functions as a dedicated institution exclusively for Scheduled Tribe (ST) students of the region. ২০২৬ সালের নির্দেশিকা — পূর্বে তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) উভয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারলেও, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের ২০২৬ সালের নির্দেশানুসারে বিদ্যালয়টি এখন শুধুমাত্র তফসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য এক নিবেদিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।

Mission লক্ষ্য (Mission)

Provide free, quality residential education from Class V to Class XII; ensure holistic development through academics, sports, and cultural activities; preserve and promote Santali language and tribal culture among students; support students from Scheduled Tribe communities in Aushgram-II and surrounding areas. পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে মানসম্মত আবাসিক শিক্ষা প্রদান করা; পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে সর্বাঙ্গীণ বিকাশ ঘটানো; সাঁওতালি ভাষা ও আদিবাসী সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার করা; আউশগ্রাম-২ ও সংলগ্ন এলাকার তফসিলি উপজাতি (ST) শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।

Vision দৃষ্টিভঙ্গি (Vision)

To provide quality residential education to tribal students, preserving their cultural identity while preparing them for a bright future, in the spirit of Pandit Raghunath Murmu's lifelong dedication to tribal education. পণ্ডিত রঘুনাথ মুর্মুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আদিবাসী শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রেখে মানসম্মত আবাসিক শিক্ষার মাধ্যমে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।

What we stand for আমাদের মূল মূল্যবোধ

ST Empowerment ST ক্ষমতায়ন

Dedicated quality education exclusively for Scheduled Tribe students. শুধুমাত্র তফসিলি উপজাতি শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার বিশেষ ব্যবস্থা।

Residential Care আবাসিক শৃঙ্খলা

Compulsory residential stay in a safe, disciplined, and supportive hostel environment. নিরাপদ ও অনুশাসিত হস্টেল পরিবেশে বাধ্যতামূলক আবাসন।

Cultural Identity সাংস্কৃতিক পরিচয়

Preservation and promotion of Santali language, Ol Chiki script, and tribal heritage. সাঁওতালি ভাষা, ওল চিকি লিপি ও আদিবাসী ঐতিহ্যের লালন।

Holistic Growth সর্বাঙ্গীণ বিকাশ

Balanced development through academics, sports, self-sufficiency, and co-curricular activities. পড়াশোনার পাশাপাশি কৃষি, গবাদিপশু পালন ও খেলাধুলায় স্বনির্ভরতা।

Our Namesake: Pandit Raghunath Murmu আমাদের নামপুরুষ: পণ্ডিত রঘুনাথ মুর্মু

Pandit Raghunath Murmu was born on 5th May 1905 in Dahardih village, in the Mayurbhanj State of British India (present-day Odisha). He was the son of Nandlal Murmu and Salma Murmu. পণ্ডিত রঘুনাথ মুর্মু ১৯০৫ সালের ৫ই মে মেদিনীপুর/ময়ূরভঞ্জ রাজ্যের ডাহাড়ডিহি গ্রামে (বর্তমান ওড়িশা) জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন নন্দলাল মুর্মু এবং মাতা সালমা মুর্মু।

He is celebrated as the inventor of the 'Ol Chiki' script, which he created in 1925 to give the Santali language its own independent writing system. Before 'Ol Chiki', the Santali language depended on oral tradition or borrowed scripts from other languages such as Odia, Bengali, and Roman. The Ol Chiki script has 30 letters, each shaped uniquely, inspired by nature and everyday objects. ১৯২৫ সালে তিনি সাঁওতালি ভাষার নিজস্ব স্বাধীন লিপি 'ওল চিকি' উদ্ভাবন করেন। ওল চিকি উদ্ভাবনের পূর্বে সাঁওতালি ভাষা মৌখিক ঐতিহ্য বা ওড়িয়া, বাংলা ও রোমান লিপির ওপর নির্ভর করত। ওল চিকি লিপিতে ৩০টি অক্ষর রয়েছে, যার প্রতিটি প্রকৃতি ও দৈনন্দিন বস্তু থেকে অনুপ্রাণিত।

Pandit Raghunath Murmu actively promoted literacy and education among the Santal people by writing numerous books, primers, plays, and poems in the Ol Chiki script. In recognition of his immense cultural contribution, the Mayurbhanj State Adivasi Mahasabha honoured him with the title 'Guru Gomke' (Great Teacher). Regional tribal society fondly remembers him as their 'Vidyasagar'. তিনি ওল চিকি লিপিতে বহু বই, নাটক, কবিতা ও পাঠ্যপুস্তক রচনা করে সাঁওতাল সমাজে শিক্ষার আলো ছড়ান। তাঁর অসামান্য অবদানের জন্য ময়ূরভঞ্জ রাজ্য আদিবাসী মহাসভা তাঁকে 'গুরু গোমকে' (মহান শিক্ষক) উপাধিতে ভূষিত করে। আঞ্চলিক আদিবাসী সমাজ তাঁকে 'বিদ্যাসাগর' নামে স্মরণ করে।

His work became a powerful unifying force for the Santal community, giving them a proud and lasting cultural identity. He passed away on 1st February 1982, leaving behind a rich legacy for tribal literature and language rights in India. His birth anniversary is observed every year by institutions and communities across India. Our school is proud to carry his name and continue his mission — providing quality education and a strong cultural foundation to tribal children. ১৯৮২ সালের ১লা ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। ভারতজুড়ে প্রতি বছর তাঁর জন্মজয়ন্তী শ্রদ্ধাভরে পালিত হয়। আমাদের বিদ্যালয় তাঁর নাম বহন করতে এবং আদিবাসী শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানে সচেষ্ট।

Administration পরিচালনা ব্যবস্থা

The school operates under the administrative guidance of the West Bengal School Education Department and the West Bengal Backward Classes Welfare Department. The Managing Committee comprises government officials, the Headmaster, teacher representatives, and guardian representatives. বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের যৌথ তদারকিতে পরিচালিত হয়। ম্যানেজিং কমিটিতে সরকারি প্রতিনিধি, প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি থাকেন।

President, Managing Committee সভাপতি, পরিচালন সমিতি
Government Nominee সরকার মনোনীত সদস্য
Secretary (ex-officio) সম্পাদক (পদাধিকারবলে)
Headmaster of the School বিদ্যালয়ের প্রধান শিক্ষক
Affiliation / Status অনুমোদন / পর্যায়
Higher Secondary (Class V to XII) উচ্চ মাধ্যমিক (পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি)
Administrative Control প্রশাসনিক নিয়ন্ত্রণ
Dept. of School Education & Backward Classes Welfare Dept. বিদ্যালয় শিক্ষা দপ্তর ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর
Target Beneficiaries নির্দিষ্ট সুবিধাভোগী
Dedicated exclusively for Scheduled Tribe (ST) students (as per 2026 directive) এককভাবে তফসিলি উপজাতি (ST) শিক্ষার্থীদের জন্য (২০২৬ নির্দেশিকা অনুযায়ী)
Residential Rule আবাসিক নিয়ম
Residential hostel stay is compulsory for all enrolled students ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর জন্য হস্টেলে থাকা বাধ্যতামূলক